1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে জনার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে জনার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

মোঃ আসাদুজ্জামান 
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান 

আজ শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫), বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান। তিনি সেখানে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

তাঁর সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারেও শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

তাঁর এই সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ মোড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।উল্লেখ্য যে, ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর এটি তাঁর তৃতীয় দিনের কর্মসূচি। শহীদ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং ২০ ডিসেম্বর তাঁকে নজরুলের কবরের পাশে দাফন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট