1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।আজ বিকেল তিনটার পর নগরীর তালাইমারী মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, ন্যায়বিচার ও দেশবিরোধী আধিপত্যের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার কারণেই পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।বক্তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়। হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।অবরোধের ফলে তালাইমারী মোড় ও আশপাশের এলাকায় যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট