1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাইক্ষ্যংছড়িতে তাহফিজুল কুরআন ও একাডেমির ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

নাইক্ষ্যংছড়িতে তাহফিজুল কুরআন ও একাডেমির ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ছাদেক হোসাইন উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ছাদেক হোসাইন উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিছামারায় অবস্থিত তাহফিজুল কুরআন ও একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ আজ ২৭ ডিসেম্বর শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র একাডেমির শিক্ষা পরিচালক জনাব হযরত মাওলানা মুহাম্মদ রশিদ সাহেব। পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদে বারী তাআলা পরিবেশন করেন হিফয বিভাগের ছাত্র মিসবাহ হাসান। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন অত্র একাডেমির ছাত্রী যায়নাব বেগম ও তানহা বিনতে আলিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজ বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা মুহাম্মদ ক্বারী ইদ্রীস সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ, একাডেমির পরিচালক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম, আরবি প্রভাষক, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা মুফিদুল আলম, অফিস সহকারী, মদিনাতুল উলুম মডেল ইনফাযিল মাদ্রাসা, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল আলিম বাহাদুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।আলোচনা সভা শেষে শিক্ষা পরিচালক জনাব হযরত মাওলানা মুহাম্মদ রশিদ সাহেব ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
সবশেষে হযরত মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম সাহেবের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট