1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাংশায় গণপিটুনিতে সম্রাট নি হ তের ঘটনায় হ ত্যা সহ তিন মা ম লা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মগবাজারে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীরের সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের বৈঠক জাতীয় ঐক্যের ডাক ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন জনস্বার্থে নতুন পদায়ন রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায় মানুষের পাশে দাঁড়ান জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ।

ভিডিও সংবাদ 👇👇

পাংশায় গণপিটুনিতে সম্রাট নি হ তের ঘটনায় হ ত্যা সহ তিন মা ম লা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

পাংশায় গণপিটুনিতে সম্রাট নি হ তের ঘটনায় হ ত্যা সহ তিন মা ম লা।

মো: তুহিন মন্ডল পাংশা রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল (৩৫) ওরফে সম্রাট নিহতের ঘটনায় পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের ভাই অমিয় মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়া চাঁদাবাজি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। নিহত অমৃত মন্ডল ওরফে সম্রাট পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের কামারের মোড় এলাকার মৃত অক্ষয় মন্ডলের ছেলে।

পাংশা মডেল থানা সূত্র জানায়, বুধবার রাতে অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা আদায়ের উদ্দেশ্যে হোসেনডাঙ্গা গ্রামের শহিদ শেখের বাড়িতে যান। চাঁদা দিতে অস্বীকার করলে শহিদ শেখ চিৎকার শুরু করেন। এতে স্থানীয়রা এগিয়ে এসে সম্রাট ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সম্রাট ও তার সহযোগী সেলিমকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। এ সময় সেলিমের কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার জানিয়েছে, প্রাথমিক তদন্ত ও পুলিশের তথ্যমতে ঘটনাটি কোনোভাবেই সাম্প্রদায়িক নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভুত সহিংস ঘটনার ফল। সরকারি বিবৃতিতে বলা হয়, নিহত অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। তার নামে ২০২৩ সালে দায়ের করা একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সরকার কঠোর নিন্দা জানিয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছে, আইনবহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা যেকোনো ধরনের সহিংসতা সরকার কোনোভাবেই সমর্থন করে না।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, চাঁদাবাজি, অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট