1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অনলাইন জুয়া-সংক্রান্ত ১০ লাখ টাকার বিরোধে বন্ধুদের হাতে খুন হন পিন্টু আকন্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

অনলাইন জুয়া-সংক্রান্ত ১০ লাখ টাকার বিরোধে বন্ধুদের হাতে খুন হন পিন্টু আকন্দ

আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া 
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া 

বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত ব্যবসায়ী পিন্টু আকন্দ অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। অনলাইনে জুয়া খেলার মুদ্রা কেনাবেচা নিয়ে ১০ লাখ টাকার বিরোধের জেরে ঘনিষ্ঠ বন্ধুদের হাতেই খুন হন তিনি।নিহত পিন্টু আকন্দ (৩৮) দুপচাঁচিয়া বাজার এলাকার লোটো শো-রুমের ব্যবস্থাপক ছিলেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মাইক্রোবাস চালক সানোয়ার (৪০), সাকিব (৩৫), এনামুল (৩৮) ও বাবলু মিয়া (৪০)। এর মধ্যে এনামুল ও বাবলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুইজন সানোয়ার ও সাকিব পুলিশ রিমান্ডে রয়েছেন। তবে হত্যার মূল পরিকল্পনাকারীরা এখনও পলাতক।পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে দুপচাঁচিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পিন্টু আকন্দকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে ওই রাতেই আদমদীঘি উপজেলার কোমারভোগ গ্রামের একটি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মাইক্রোবাসসহ চালক সানোয়ারকে আটক করা হয়।পরবর্তীতে চালক সানোয়ারের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিবকে গ্রেফতার করা হয়। এছাড়া আদমদীঘি উপজেলার শালগ্রাম থেকে এনামুল এবং জিনইর গ্রাম থেকে বাবলু মিয়াকে আটক করে পুলিশ।গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুযায়ী জানা যায়, পিন্টু আকন্দ তার ঘনিষ্ঠ বন্ধু জুয়েল ও সজীবের মাধ্যমে অনলাইনে জুয়ার মুদ্রা বিটকয়েন এবং বিভিন্ন জুয়া অ্যাপ ও সফটওয়্যার কেনাবেচা করতেন। সম্প্রতি বিটকয়েন লেনদেনের ১০ লাখ টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দুই সপ্তাহ আগে সালিস বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি।পরিকল্পনা অনুযায়ী, সাকিব ডিবি পুলিশ পরিচয়ে রাজশাহী যাওয়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া করে। পরে জুয়েল, সজীব, মুক্তার ও জোবায়ের পিন্টুকে শো-রুম থেকে তুলে নিয়ে যান। উদ্দেশ্য ছিল তাকে আটকে রেখে ১০ লাখ টাকা আদায় করা। মাইক্রোবাসে তোলার পর চিৎকার করলে তার মুখ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে পেছনের সিটে ফেলে রাখা হয়।শালগ্রামে এনামুল ও বাবলুর কাছে পৌঁছানোর পর তারা দেখতে পান, পিন্টু আকন্দ মারা গেছেন। এরপর মরদেহ ফেলে দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে থাকেন তারা। এ সময় গাড়ির মালিক জিপিএসের মাধ্যমে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে মাইক্রোবাস বন্ধ করে দেন। এতে মরদেহ ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের স্ত্রী সাবিনাজ বেগম বাদী হয়ে মামলা করেছেন। চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট