1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কোটালীপাড়ায় ঠিকাদারের বিরুদ্ধে টেন্ডার ছাড়া স্লুইজ গেট ভেঙ্গে নেওয়ার অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

কোটালীপাড়ায় ঠিকাদারের বিরুদ্ধে টেন্ডার ছাড়া স্লুইজ গেট ভেঙ্গে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

কোটালীপাড়ায় ঠিকাদারের বিরুদ্ধে টেন্ডার ছাড়া স্লুইজ গেট ভেঙ্গে নেওয়ার অভিযোগ

নৃপেন হালদার , কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ঠিকাদারের বিরুদ্ধে টেন্ডার ছাড়া স্লুইজ গেট ভেঙ্গে বিক্রি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জানাজানি হলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারের উত্তর পূর্ব পাশে সাতলা-বাগধা বেড়িবাঁধের উপর নির্মিত পুরাতন স্লুইজ গেটটি টেন্ডার ছাড়াই ঠিকাদার আবুল হাসান ভেঙে ভাঙ্গারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়।
কাচারীভিটা গ্রামের সমাজসেবক আক্তার হোসেন হাওলাদার বলেন,১৯৯০ সালে সাতলা-বাগধা বেড়িবাধের এই কাচারী ভিটা নামকস্থানে একটি স্লুইজ গেট নির্মাণ করা হয়। বর্তমানে এখানে ৮ কোটি টাকা ব্যয়ে নতুন করে পানি উন্নয়ন বোর্ড থেকে একটি বোট পাসের(স্লুইজ গেট) টেন্ডার হয়। মিজানুর আলম ও আরিয়ান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই বোট পাসের কাজ পায়। কাজ পাওয়ার পরে এই প্রতিষ্ঠানটি পুরাতন স্লুইজ গেটটি টেন্ডার ছাড়া ভেঙে বিক্রি করতেছে। এলাকার লোকজন বাঁধা দিয়েছিল। কিন্তু ঠিকাদার তাদের বাধাঁ উপেক্ষা করে স্লুইজ গেটের মালামাল বিক্রি করেছে।
স্থানীয় মুদি দোকানদার রতন বাড়ৈ বলেন, শুনেছি টেন্ডার ছাড়াই ঠিকাদার নাকি এই স্লুইস গেট ভেঙেছে। গত কয়েক দিন ধরে ঠিকাদারের লোকজন স্লুইজ গেটের রড টমটম গাড়িতে করে নিয়ে ভাঙারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আবুল হাসান বলেন, কাচারীভিটা বাজারের সাতলা- বাগধা বেড়িবাঁধের উপরে পুরাতন স্লুইজ গেটের স্থানে নতুন করে একটি স্লুইজ গেট নির্মাণ করা হবে। সে কারণে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে পুরাতন স্লুইজ গেট ভেঙে রেখে দিয়েছি। স্লুইজ গেটের কোন মালামাল বিক্রি করিনি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ওসমান বলেন,ঠিকাদার যদি পুরাতন স্লুইজ গেটটি যদি টেন্ডার ছাড়া ভেঙ্গে বিক্রি করে থাকে তা হলে আমি সরেজমিনে গিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট