
নাইক্ষ্যংছড়ি তে প্রভাবশালী নেতা তসলিম কে ঘিরে সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ।
ছাদেক হোসাইন
উপজেলা প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি,বান্দরবান।
নাইক্ষ্যংছড়ি উপজেলাদীন বাইশারী ইউনিয়নের, ক্যংগারবিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার, অভিযোগ উঠেছে, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তসলিমের বিরুদ্ধে।
ঘটনা কে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন করলে তিনি বলেন গাছ গুলো বিদ্যালয়ের, আর তসলিম কে ফোন করলে তিনি বলেন এই গাছ গুলো বিদ্যালয়ের নই বলেন।
তবে একই সময় বিএনপির আরেক নেতা ফারুক ও বিদ্যালয়ের সাবেক ছাত্র জাহেদ প্রধান শিক্ষক কে ফোন করে জানান তসলিম গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে।
প্রধান শিক্ষক জানান বিদ্যালয় বন্ধ ছিল এই ফাঁকে তিনি গাছ গুলো কেটে নিয়ে গেছে।
স্কুলের প্রধান শিক্ষক ২৮ ডিসেম্বর বিদ্যালয়ে এসে দেখতে পাই গাছ গুলো সত্যি কেটে নিয়ে গেছে। তিনি আরও বলেন তসলিম আমার কাছে অনুমতি নিয়ে গাছ গুলো কেটে নিয়ে গেছে।
এ নিয়ে এলাকাবাসির অভিযোগ সে কোন অনুমতি ছাড়া গাছ কেটে নিয়ে গেছে তা সরকারি সম্পদ আত্মসাৎ ও ক্ষতির শামিল
এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।