1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ার সোনাতলায় মর্মান্তিক ঘটনা: ট্রেনে কেটে মা–ছেলের আ ত্ম হত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন জনস্বার্থে নতুন পদায়ন রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায় মানুষের পাশে দাঁড়ান জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ার সোনাতলায় মর্মান্তিক ঘটনা: ট্রেনে কেটে মা–ছেলের আ ত্ম হত্যা

মহিদুল ইসলাম সোনাতলা উপজেলা প্রতিনিধি, বগুড়া
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম সোনাতলা উপজেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় ট্রেনে কেটে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। অদ্য ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল আনুমানিক ৮টা সময়ে সোনাতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোছাঃ রনি বেগম (৩০), পিতা মোঃ আবু তালেব, স্বামী রবিউল ইসলাম (রুবেল) এবং তার ছেলে মোঃ ইয়াছিন আরাফাত (১০)। ইয়াছিন আরাফাত স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আরাফাত তার নানির বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা ইউনিয়নের দোয়াইল গ্রাম থেকে প্রতিদিন স্কুলে যাতায়াত করত। ঘটনার দিন সকালে হঠাৎ তার মা মোছাঃ রনি বেগম রেললাইনের দিকে এগিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে ছেলে ইয়াছিন আরাফাত মাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাড়াহুড়া করে মায়ের কাছে যায়। এ সময় মা ছেলেকে শক্ত করে ধরে রেখে ট্রেনের সামনে ঝাঁপ দেন। ফলে ঘটনাস্থলেই মা ও ছেলে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং হৃদয়বিদারক এই দৃশ্য প্রত্যক্ষ করে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন।ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট