1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিভাগীয় পর্যায়ের জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

বিভাগীয় পর্যায়ের জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বিভাগীয় পর্যায়ের জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

মো: তুহিন মন্ডল (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি)

আজ রোববার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাজবাড়ী জেলার ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীতে বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত, এসএসসি বৃত্তি অর্জনকারী এবং বিভাগীয় পর্যায়ের জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী জনাব সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শংকর চন্দ্র বৈদ্য এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তাগণ শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বক্তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে জেলা প্রশাসন, রাজবাড়ী সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করবে এবং শিক্ষা সংশ্লিষ্ট ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট