
৬০ বিজিবি পৃথক অ ভিযা নে ১কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ মা লা মা জ ব্দ।
মস্ত মিয়া,
আখাউড়া উপজেলা প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত অভিযানে সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, আতশবাজি, শাড়ি, প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য। জব্দকৃত এসব মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।