1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ক্ষমতার নয়, এ লড়াই মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারের, ডাঃ জিয়া - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

ক্ষমতার নয়, এ লড়াই মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারের, ডাঃ জিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ক্ষমতার নয়, এ লড়াই মানুষের হারানো
অধিকার পুনরুদ্ধারের, ডাঃ জিয়া

এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়—এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারের লড়াই।”

গতকাল শনিবার বিকালে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত গাইবান্ধা জেল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলনকালে গণমাধ্যমকর্মীদের দেয়া এক সাক্ষাৎকারকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিএনপি জনগণের দল বলেই আমরা রাজপথে আছি, নির্বাচনের মাঠেও আছি। ইনশাআল্লাহ, জনগণ ঐক্যবদ্ধ হলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমি নির্বাচিত হলে সুন্দরগঞ্জকে বৈষম্য ও দুর্নীতিমুক্ত করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
মনোনয়নপত্র উত্তোলনকালে জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মোন্নাফ আলমগীর, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর মোরশেদ বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ ও সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমাণিক,মাহফুজার রহমান লেলিন আহবায়ক শান্তিরাম ইউনিয়ন, শাহাদত
হোসেন সেলিম আহবায়ক শ্রীপুর, নাজমুল আলম আহবায়ক তারাপুর, আব্দুল লতিফ বাবলু আহবায়ক চন্ডিপুর, আবু তাহের আলম সদস্য সচিব সর্বানন্দ,কুদ্দুস মিয়া সদস্য সচিব রামজীবন,নয়ন মিয়া সদস্য সচিব তারাপুর, রফিক সদস্য সচিব চন্ডিপুর।
আব্দুর রহমান আহবায়ক যুবদল সুন্দরগঞ্জ উপজেলা, আলম জামান মিন্টু সদস্য সচিব যুবদল সুন্দরগঞ্জ উপজেলা সহ
অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট