
চান্দিনায় বিএনপির দুই নেতা দলিয় সিদ্ধান্তে একমত, নতুন রাজনৈতিক সমীকরণ।
মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি, কুমিল্লা।
কুমিল্লা-২৫৫ (চান্দিনা-৭) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন।
শনিবার ২৮/১২/২০২৫ ইং দোল্লাই নবাবপুরে নিজের বাসভবনে আয়োজিত এক চা-চক্রে কাজী শাখাওয়াত হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, সেটি দলের বৃহত্তর স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। আমি ও আমার নেতা-কর্মীরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই।”

তিনি আরও বলেন, “চান্দিনার মাটি ও মানুষের নেতা ড. রেদোয়ান ভাইকে যখন দল মনোনয়ন দিয়েছে, তখন আমরা সবাই মিলে তাঁর তথা বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে মাঠে কাজ করব ইনশাল্লাহ।”
ড. রেদোয়ান আহমেদ বলেন আমি চান্দির জনগনের উন্নায়নের কথা চিন্তা করে বি এন পির হাইকমান্ডের আহ্বানে এল ডি পি থেকে পদত্যাগ করে বি এন পিতে যোগদান করি। দল আমাকে ধানের শীষ মার্কায় মনোনয়ন দিয়েছে। আগামীর দেশনয়ক জনাব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন।
চা-চক্রে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোফাজ্জল হোসেন বশির, কৃষক দল কুমিল্লা উত্তর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল চান্দিনা উপজেলা যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ শিমুল, ছাত্রদল চান্দিনা উপজেলা সাবেক সভাপতি কাইয়ুম খান, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর যুগ্ম আহ্বায়ক মঞ্জর আলম, ছাত্রদল কুমিল্লা উত্তর যুগ্ম আহ্বায়ক তন্ময় সহ স্থানীয় নেতৃবৃন্দ।
চান্দিনার রাজনৈতিক অঙ্গনে দুই নেতার এই একমত হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ ঐক্য আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।