1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) স্বতন্ত্র প্রার্থীরাই কী বদলে দেবে নীলফামারী-৪ আসনের ফলাফল? - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) স্বতন্ত্র প্রার্থীরাই কী বদলে দেবে নীলফামারী-৪ আসনের ফলাফল?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) স্বতন্ত্র প্রার্থীরাই কী বদলে দেবে নীলফামারী-৪ আসনের ফলাফল?

সুমন রায়
উপজেলা প্রতিনিধি,সৈয়দপুর নীলফামারী

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) সংসদীয় আসনটি বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত। অতীতে কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপি এই আসনে জয়লাভ করেছে। আসন্ন নির্বাচনে এ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

এবার বিএনপি মনোনয়ন দিয়েছে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে। দীর্ঘ দেড় দশক ধরে দলীয় নেতা-কর্মীদের পাশে থাকা এই নেতাকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, এ আসনে কখনো জয় না পাওয়া জামায়াত এবার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাকিমকে। তিনি নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে রয়েছেন একাধিক পরিচিত মুখ। সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সিদ্দিকুল আলম, বিএনপি নেতা রিয়াদ আরফান সরকার রানা, এস এম মামুন অর রশিদ মামুন এবং শাহরিয়ার ফেরদৌস আকাশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভোটারদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে আব্দুল গফুর সরকার ও রিয়াদ আরফান সরকার রানার নাম। তবে তরুণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে এস এম মামুন অর রশিদ মামুনকে ঘিরে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থীরাই এই আসনের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থীরাও প্রচার চালিয়ে যাচ্ছেন।

সব মিলিয়ে নীলফামারী-৪ আসনে এবারের নির্বাচন যে হাড্ডাহাড্ডি ও বহুমাত্রিক লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে দিনে দিনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট