নিজেস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার ১৩ নং ভবানীপুরের বিভিন্ন স্থানে আবাদি জমি ভরাট করে বাড়ি নির্মাণের হিড়িক পড়েছে। এতে করে আবাদি জমিতে ফসল উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় অনেক জমি ভরাট করছে যে গুলোর চার পাশে কৃষকরা ধান চাষ করত। এই জমিতে বাড়ি নির্মাণ করলে আশেপাশের চাষীরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। জমিতে সেচ দিতে যেমন বাঁধা প্রাপ্ত হবে, তেমনি বাড়ি ও বাড়ির পাশে লাগানো গাছ পালার ছায়ায় পর্যাপ্ত ফসল উৎপাদন হবে না। সরাসরি ধান চাষের উপযোগী জমি গুলো বিলীন হয়ে গেলে খাদ্য ঘাটতির সম্ভাবনা রয়েছে। আইনগত ভাবে এসব জমিতে বাড়ি নির্মাণের কিছুটা বাধা নিষেধ থাকলে ও এ বিষয়টি কেউ তোয়াক্কা করছে না।আবাদী জমি ও পরিবেশ যেনো নষ্ট না হয় সে বিষয় গুলোর প্রতি জনসচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬