1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলায় কুষ্টিয়া ইউনিয়নের ২ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে
চর দড়ি কুষ্টিয়া বাল্লাপাড়া সাকিনে ২৬ শতাংশ ফসলের জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায় দীর্ঘ বছর ভোগ দখলে থাকা নাজমুল হক, রাজিবুল ইসলাম, রাজু আহমেদের চাষাবাদ করা চর দড়ি কুষ্টিয়া মৌজার ৭৩১ খতিয়ানের সাবেক ২২৫ দাগের ২৬ শতাংশ জমি সদর উপজেলার ০২নং কুষ্টিয়া ইউনিয়নের ০২ ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম বাবুলের নেতৃত্বে তাঁর দুই ভাই লিটন, মিষ্টার হোসেন, পিতা ইছব আলী, মাতা মাজেদা খাতুন, ছেলে হৃদয়, রাসেল মিয়াদের নিয়ে উক্ত ২৬ শতাংশ জমি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ ভাবে দখল করে নিয়েছে।

এঘটনার প্রতিবাদ করলে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১ টায় মঈনুল ইসলাম বাবুলের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা লাঠিসোটা হাতে নিয়ে নাজমুলদের বাড়ীতে এসে খুন জখমের ভয়ভীতি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে, নাজমুলের মা নাজমা খাতুনের সাথে মানহানিকর আচরন করে। এর আগে বাড়ী ঘর ভাংচুর করিয়া ক্ষতিসাধন করে।

নাজমুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করিলে ওসি সাহেবের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এএসআই রাকিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জমি দখলের ঘটনায় জড়িত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম বাবুল এর মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বাবুলের ছেলে সহ এদের একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৩৪ তারিখ-১১/৬/২০২৫ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/ ৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট