1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আসন্ন নির্বাচনে পটুয়াখালী -৩ গলাচিপা - দশমিনা আসনে হাসান মামুনকে মনোয়ন না দিলে তৃন মূল নেতা কর্মীদের গন-পদত‍্যাগের ঘোষনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

আসন্ন নির্বাচনে পটুয়াখালী -৩ গলাচিপা – দশমিনা আসনে হাসান মামুনকে মনোয়ন না দিলে তৃন মূল নেতা কর্মীদের গন-পদত‍্যাগের ঘোষনা

মো: শাকিল হোসেন স্টাফ রিপোর্টার পটুয়াখালী জেলা
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মো: শাকিল হোসেন স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলীয় মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।শনিবার (২৭ ডিসেম্বর) রোজ শনি বিকাল ৪ ঘটিকায় গলাচিপা উপজেলার ফিডার রোডে বিএনপির বিশেষ বর্ধিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী পাশাপাশি সাধরন জনগন ও অংশ নেন। উক্ত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান ও মিজানুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা একবাক্যে দাবি করেন, পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাসান মামুনকে ধানের শীষ প্রতীক দিতে হবে। অন্যথায় শত শত নেতাকর্মী দল থেকে পদত্যাগ করে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করাবেন।উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে হাসান মামুনের পক্ষে একাত্মতা ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং সে ক্ষেত্রে গণ পদত্যাগের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।এ বিষয়ে হাসান মামুন মুঠোফোনে বলেন, দশমিনা–গলাচিপার বিএনপি নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাদের সঙ্গেই থাকবো। তারা যদি আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখতে চান, তবে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তিনি বলেন, গত ২৫ বছর ধরে আমি এই এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগে ২২ ডিসেম্বর গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।এদিকে, হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী করার দাবিতে দশমিনায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নূরের সঙ্গে সমঝোতা মানতে নারাজ বলে জানিয়েছেন তারা। অন্যদিকে নুরুল হক নূর পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সফর শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট