
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ফেনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।এ উপলক্ষে ২৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈশাখী টিভি দীর্ঘ ২১ বছর ধরে সেই দায়িত্ব পালন করে আসছে।ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম–এর সভাপতিত্বে এবং বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাজন নাথ–এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফেনী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী পার্থ পাল চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক, ডেইলি স্টার ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের,বাংলাভিশনের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,রবিউল হক, মুহাম্মদ আবু তাহের, আজাদ মালদার।এছাড়াও বক্তব্য দেন দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার,স্বদেশপত্রের সম্পাদক এনএন জীবন,সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ ও জিটিভির প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী,দেশ রূপান্তরের প্রতিনিধি শফি উল্যাহ রিপন,দীপ্ত টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা,দেশ টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ,যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম,সাংবাদিক নজির আহম্মদ রতন, আরাফাত রুবেল,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউছুফ মিন্টু প্রমুখ।বক্তারা বৈশাখী টিভির দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, দেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রচারে বৈশাখী টিভি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সকলের।আলোচনা সভা শেষে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় ফেনীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।