
মোঃ সোহরাব হোসেন রাজু , ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান ও স্বতন্ত্র প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
ঝিনাইদহ–৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা উপলক্ষে️ বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান মনোনয়নপত্র দাখিল করেন।রাশেদ খান গন অধিকার পরিষদের পদত্যাগকৃত কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদান কারী। এ সময় তার সাথে ছিলেন, ঝিনাইদহ -১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড, আসাদুজ্জামান আসাদ, ২ নং আসনের ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড, এম এ মজিদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা ও কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমান সহ বিএনপির বিভিন্ন পর্ষায়ের নেতৃবৃন্দ। এর আগের দিন রোববার জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব তার মনোনয়নপত্র জমা দেন। সোমবার শেষ দিনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) আব্দুল জলিল, জাতীয় পাটির এমদাদুল ইসলাম বাচ্চু, গনফোরামের খনিয়া খানম, স্বতন্ত্র ওবাইদুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম সহ মোট ০৯ জন প্রার্থী।অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রিয় সেচছাসেবক দলের যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান পপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এবারে এ আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহন করেছিলেন। সোমবার শেষ সময় পর্ষন্ত মোট ০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।