1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে কড়াকড়ি নির্দেশনা: আতশবাজি, ফানুস ও উন্মুক্ত অনুষ্ঠান বন্ধ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে কড়াকড়ি নির্দেশনা: আতশবাজি, ফানুস ও উন্মুক্ত অনুষ্ঠান বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে কড়াকড়ি নির্দেশনা: আতশবাজি, ফানুস ও উন্মুক্ত অনুষ্ঠান বন্ধ

অপু দাস | রাজশাহী ব্যুরো প্রধান | রাজশাহী

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন–১৯৯২ এর বিভিন্ন ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেন। ঘোষিত নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থার্টি ফার্স্ট নাইট এবং পরবর্তী ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি ছাড়া রাজশাহী মহানগর এলাকার রাস্তা, পার্ক, উন্মুক্ত স্থান কিংবা ভবনের ছাদে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক আয়োজন, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এছাড়া জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীর কোথাও আতশবাজি বা পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশি ও বিদেশি মদ, স্পিরিট বা অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সকল নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসব এলাকায় সব ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে।

এ সময় উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনউপদ্রব সৃষ্টি করে এমন কোনো গান-বাজনা চালানো যাবে না। জয়রাইড, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, প্রকাশ্যে মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিংয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি আরও জানিয়েছে, ঘোষিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট