1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নকলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার ৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ভিডিও সংবাদ 👇👇

নকলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম শেরপুর
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ জহিরুল ইসলাম শেরপুর 

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ইউএনও জাহাঙ্গীর আলমের
শেরপুরের নকলা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, “আইন লঙ্ঘনকারী ব্যক্তি বা গোষ্ঠী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
সভায় উপস্থিত ছিলেন নকলা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, গেলাম মুস্তুফা, প্রফেসর মাসুম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং কর্মরত সাংবাদিকরা।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি ও ছিনতাই প্রতিরোধ, বাজার মনিটরিং, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং দমনসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নকলা উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট