1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরগুনা-১ ও ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বরগুনা-১ ও ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরগুনার দুটি আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (সোমবার) বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব, কেওড়াবুনিয়া)। অন্যদিকে, বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মুফতি মিজানুর রহমান কাসেমী।

মনোনয়নপত্র জমাদানের সময় প্রার্থীরা ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা এবং জেলার আওতাধীন ছয়টি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা সাংবাদিকদের জানান, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন তারা। সেই সঙ্গে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে বরগুনাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট