1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন,উপকৃত সহস্রাধিক মানুষ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন,উপকৃত সহস্রাধিক মানুষ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন,উপকৃত সহস্রাধিক মানুষ।

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে দিনব্যাপী ২১তম বার্ষিক এই চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে চাঁদপুরের মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।চিকিৎসক দল আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

কর্মসূচিতে সহস্রাধিক মানুষের চোখ পরীক্ষা করা হয়।
রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।এ ছাড়া ১০৫ জন রোগীর চোখে লেন্স সংযোজনের জন্য তালিকা করা হয়েছে।চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন কার্যক্রম উপলক্ষে সকালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।খড়িয়া মুক্তি সংঘের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ আবুল হাসেম এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন।
তিনি বলেন,দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ প্রশংসনীয়।আয়োজক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাহজাহান মোল্লা অপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নাছিমূল গণি নাছিম।আরও বক্তব্য দেন রফিকুল ইসলাম খান ও মিজানুর রহমান হাওলাদার।বিএনপি নেতা আল ইউসুফ আজাদ চঞ্চলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।বক্তারা নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তাঁরা বলেন,সমাজের বিত্তবানদের এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হবে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।
দূরদূরান্ত থেকে আগত রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বিনামূল্যে চিকিৎসা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।তাঁরা আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।এই উদ্যোগ এলাকার দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট