1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক প্রিন্সিপাল আব্দুল কবির, প্রস্তাবকারী মোহাম্মদ কবীর উদ্দিন, সমর্থনকারী কাজী নুরুল হক, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালিদ।এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমাদান শেষে এডভোকেট ইয়াসীন খান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,ন্যায়বিচার, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।তিনি আরও বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। নির্বাচন কমিশন সেই পরিবেশ নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট