1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র কামরুল হাসান রাব্বির মর্মান্তিক মৃ ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র কামরুল হাসান রাব্বির মর্মান্তিক মৃ ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র কামরুল হাসান রাব্বির মর্মান্তিক মৃ ত্যু

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

পোল্ট্রি খামারে বাল্ব লাগাতে গিয়ে দুর্ঘটনা—হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

ফেনীর সোনাগাজী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কামরুল হাসান রাব্বি (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি চরলামছি কমান্ডার বাজার এলাকার ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে। তিনি আমিরাবাদ আলিম মাদরাসার দাখিল (দশম শ্রেণি) এর ছাত্র ছিলেন এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি তার পিতার মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বির আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে। মেধাবী ও ভদ্র স্বভাবের ছাত্র হিসেবে পরিচিত রাব্বির মৃত্যুতে এলাকায় শোকসভা ও দোয়ার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টজনিত দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট