1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
১৮ কোটি মানুষ ভোটের অপেক্ষায়: ড,ঝ মঈন খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

১৮ কোটি মানুষ ভোটের অপেক্ষায়: ড,ঝ মঈন খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

১৮ কোটি মানুষ ভোটের
অপেক্ষায়: ড,ঝ মঈন খান

মোঃমামুন মোড়ল
নরসিংদী জেলা পতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরে পেতে এখন ১৮ কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিনের অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনই হবে দেশে গণতান্ত্রিক উত্তরণের দিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নরসিংদী-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের কাঁধে চেপে বসে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে।

বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকারে বিশ্বাস করে। জনগণের ইচ্ছা ও সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে, তখনই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

একই দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নরসিংদী-২ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট