1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কচুয়ায় উৎসবমুখর পরিবেশে জামায়াত প্রার্থী শেখ মজুরুল হক রাহাদের মনোনয়নপত্র জমা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

ভিডিও সংবাদ 👇👇

কচুয়ায় উৎসবমুখর পরিবেশে জামায়াত প্রার্থী শেখ মজুরুল হক রাহাদের মনোনয়নপত্র জমা

মোঃ সাইফুল ইসলাম (বাগেরহাট) কচুয়া উপজেলা প্রতিনিধি: 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম (বাগেরহাট) কচুয়া উপজেলা প্রতিনিধি: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মজুরুল হক রাহাদ উৎসবমুখর পরিবেশে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।অদ্য ২৯ডিসেম্বর২০২৫ সোমবার বিকেল সাড়ে ৩টায় তিনি কচুয়া উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে নির্বাচন অফিস চত্বর মুখরিত হয়ে ওঠে।মনোনয়নপত্র জমাদান শেষে নির্বাচন অফিসের সামনে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শেখ মজুরুল হক রাহাদ বলেন,আমরা একটি দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, নির্বাচন কমিশন এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমরা আশাবাদী।তিনি আরও বলেন,দেশের মানুষ একদলীয় শাসন আর চায় না। আমরা কোনো একদলীয় অপশক্তিকে সমর্থন দেব না এবং কাউকে অন্যায্য সুযোগ নিতেও দেব না। জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি। একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে বলে আমার বিশ্বাস।মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন অফিস সূত্রে জানানো হয়, মনোনয়নপত্র জমাদানের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।এদিকে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট