"চান্দিনায় বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ড. রেদোয়ান আহমেদ"।
মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি, কুমিল্লা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে চান্দিনা-৭ সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও এলাকার নন্দিত নেতা ড. রেদোয়ান আহমেদ আজ দুপুর ১টা ৩০ মিনিটে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল হকের কার্যালয়ে বি এন পি দলিয় মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন সহ চান্দিনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন বলেন, “আমিও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম"। কিন্তু দল ড. রেদোয়ান ভাইকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। আমি দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি। আমি সহ দলের সকল নেতা-কর্মীরা ড. রেদোয়ান আহমেদ ভাইয়ের নির্বাচনী কাজে অংশ নেব ইনশাআল্লাহ। "দলের বাইরে গিয়ে ধানের শীষের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।”
চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা ঐক্যবদ্ধভাবে ড. রেদোয়ান আহমেদের বিজয়ের জন্য কাজ করে যাবেন ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬