1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা অনলাইন প্রেসক্লাবের নিন্দা  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা অনলাইন প্রেসক্লাবের নিন্দা 

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

সাংবাদিকতার স্বাধীনতা রাষ্ট্রের গণতন্ত্র ও জবাবদিহির অন্যতম প্রধান ভিত্তি। সেই ভিত্তিতেই যেন আঘাত হানা হলো ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে সাংবাদিকতায় বাধা দেয়ার ঘটনা ঘ‌টে। হাওর অঞ্চলের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২৫–২৬ অর্থবছরের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও স্কিম প্রণয়ন নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ এ গণশুনানিতে নাজুক পরিস্থিতি তৈরি হয় যখন দায়িত্ব পালনরত এক সংবাদকমীর ওপর প্রকাশ্য বাধার অভিযোগ ওঠে আওয়‌ামীলী‌গের দোসরের দু’জনের বিরু‌দ্ধে।

 

গত শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় আয়োজিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসী চাকমা। তিনি বক্তব্য রাখার সময় সভাস্থলে রিপোর্টিং করছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসকাবের সদস্য মোঃ আব্দুস ছালাম। তথ্য সংগ্রহ ও ভিডিও রেকর্ডিং সাংবাদিকতার নিত্যদিনের কাজ কর‌ছেন। কিন্তু এ দায়িত্ব পালনের সময় হঠাৎই বাধার মুখে পড়েন সংবাদকমী মোহাম্মদ আব্দুস ছালাম। তার হাত থে‌কে দুজন আওয়‌ামীলী‌গের দোসর মোবাইল ফোন‌টি কে‌ড়ে নেয়ার চেষ্টা করে।

 

অভিযোগ উঠে‌ছে, স্থানীয় চি‌হিৃত আওয়ামীলী‌গের

চোরাচালানীদের কাছ থে‌কে চাদাবা‌জি, বি‌ভিন্ন অ‌ফি‌সে ধান্দাবা‌জি নামধা‌রি দালাল শাহ মোঃ আখতারুজ্জামান ও ভুয়‌া ডিবির সোর্স পরিচয়কা‌রি মোঃ ফজল উদ্দিন বাধা দেন এবং এক পর্যায়ে শাহ মোঃ আখতারুজ্জামান মোহাম্মদ আব্দুস ছালামের হাতে থাকা মোবাইল ফোনটি কে‌ড়ে নেয়ার ঘটনা ঘটানোর চেষ্টা করছিল । এ ঘটনাটি সভাস্থলেই উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সংবাদকমীদের নিরাপত্তা প্রশ্নে দেশজুড়ে যখন উদ্বেগ বাড়ছে, সেই প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে আলোচনার ঝড় তোলে। এ ঘটনা নি‌য়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ছাতকের সংবাদকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সাংবাদিকের কাজে বাধা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি তথ্যের অধিকার, স্বাধীন মত প্রকাশ ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিতকরণের ওপর সরাসরি হস্তক্ষেপ—এমনই মত প্রকাশ করেন অনেকেই।

 

ছাতক উপজেলা অনলাইন প্রেসকাব আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি তানভীর আহমদ জাকির, সহ-সভাপতি ছফির আহমদ এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন এক যৌথ বিবৃতিতে এঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে বলেন—

“একজন সাংবাদিককে গণশুনানির মতো জনস্বার্থমূলক কর্মসূচিতে বাধা প্রদান শুধু অশোভন নয়, তথ্যপ্রাপ্তির সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করার সামিল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।” বিশ্লেষকদের মতে, গণশুনানির উদ্দেশ্যই হলো জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। সেখানে সাংবাদিকের উপস্থিতি কেবল নিয়ম নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এমন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সাংবাদিকের ওপর হামলা বা বাধা দেওয়ার ঘটনা প্রশাসনিক ব্যবস্থাপনার প্রতি জনমানুষের আস্থা নড় বড়ে করে এবং অপরাধ প্রবণতাকে উৎসাহিত করে।

 

সাম্প্রতিক বছরগুলোতে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার পর বারবার বলা হয়েছে—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই প্রবণতা রোধ করা সম্ভব নয়। ছাতকের ঘটনাটি আবারও প্রমাণ করল, মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনও নিরাপদ নন। তাই প্রশাসন, স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি হয়ে পড়েছে। গণমাধ্যমকর্মীরা বলছেন—সাংবাদিকতা রুদ্ধ হলে গণতন্ত্র শ্বাসরুদ্ধ হয়। ছাতকের এই ঘটনা শুধুই একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কলম থামিয়ে দেওয়ার এক ধরনের বার্তা। তারা আরো বলছেন—এ ধরনের হুমকি, ভয়ভীতি কিংবা আক্রমণ সাংবাদিকতার পথ থেকে তাদের সরাতে পারবে না। ছাতকের গণশুনানিতে ঘটে যাওয়া ঘটনাটি এখন স্থানীয় প্রশাসন কীভাবে মোকাবিলা করে, সে দিকেই তাকিয়ে আছে সচেতন নাগরিক সমাজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট