1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

তানোরে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

তানোরে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার রাজশাহী) :

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য।

সোমবার বিকেলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাইমা খানের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে একই দিনে দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসিফা আক্তারের কাছে এবং পরে বিকেলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল খালেক, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ানসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে তানোর গোল্লাপাড়া বাজার পর্যন্ত পায়ে হেঁটে একটি মিছিল করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক মজিবুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীরা বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট