নওগাঁ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের মনোনয়নপত্র দাখিল
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমান প্রতিনিধি: নওগাঁ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রোমানা রিয়াজের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের (তরুণ), পোরশা উপজেলা আমীর সাগর আলীসহ সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে অধ্যক্ষ মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, তিনি জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছেন এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬