মো: জাকির হোসেন
১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করতেই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। আজ ২৮ শে ডিসেম্বর সন্ধ্যায় ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে কাদের লেখেন৷ আগস্টের ৫ তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজকে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬