1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা,,,,, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা,,,,,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা,,,,,

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইফতেখারুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এবং আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের কাছে পৃথকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আমি জনগণের ন্যায়বিচার, ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। পাবনা-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন থেকে বঞ্চিত। আল্লাহর উপর ভরসা করে এবং জনগণের সমর্থন নিয়ে আমরা শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “যদি জনগণ আমাদের দায়িত্ব দেয়, তাহলে মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত একটি জনপদ গড়তে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ফরিদী মনোনয়ন ফরম জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া জানান, রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত মোট ৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে সোমবার এখন পর্যন্ত ৫টি মনোনয়ন ফরম জমা পড়েছে। তিনি বলেন, “আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট