1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ফেসবুকে ভাইরাল ভিডিও শেষ পর্যন্ত আদালতে এফিডেভিটে বিয়ে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ফেসবুকে ভাইরাল ভিডিও শেষ পর্যন্ত আদালতে এফিডেভিটে বিয়ে

মোহাম্মদ হানিফ ফেনী 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী 

ফেনীর সোনাগাজীতে চাঞ্চল্য: ময়মনসিংহের তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাসে কক্সবাজারে শারীরিক সম্পর্কের পর যোগাযোগ বিচ্ছিন্ন; সামাজিক চাপে প্রেমিক পলাতক, পরে আদালতে বিয়ে সম্পন্ন। ফেনীর সোনাগাজী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া এক তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার (রাত) ময়মনসিংহ থেকে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ওই তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভুক্তভোগী তরুণীর নাম তাসলিমা আক্তার তমা। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসা থেকে কামিল পাস করেছেন বলে দাবি করেন। অপরদিকে অভিযুক্ত প্রেমিকের নাম জামাল উদ্দিন। তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের আলাম সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা আবুল কালামের ছেলে।

ফেসবুক পরিচয় থেকে প্রেম, কক্সবাজার ভ্রমণ ভাইরাল হওয়া ভিডিওতে তাসলিমা আক্তার তমাকে বলতে শোনা যায়, ফেসবুকের মাধ্যমে জামাল উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে বেড়ানোর কথা বলে জামাল তাকে কক্সবাজারে নিয়ে যান।

সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একটি হোটেলে অবস্থান করেন। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে কক্সবাজারে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। তবে সেখান থেকে ফেরার কিছুদিন পরই জামাল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

ওমরার কথা বলে সম্পর্ক ছিন্ন করার অভিযোগ ভুক্তভোগী তরুণী আরও অভিযোগ করেন, কয়েক দিন আগে জামাল তাকে একটি মেসেজ পাঠিয়ে জানান তিনি ওমরা করতে সৌদি আরব গেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাকে ভুলে যেতে বলেন। এরপর জামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। পরে তিনি জানতে পারেন, জামাল দেশে রয়েছেন।

তাসলিমা আক্তার তমা স্পষ্ট ভাষায় জানান, আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। অন্তরঙ্গ ছবি ও মেসেজের স্ক্রিনশট দেখান তরুণী বিয়ের দাবির স্বপক্ষে ওই তরুণী তার কাছে থাকা জামাল উদ্দিনের সঙ্গে তোলা বিভিন্ন অন্তরঙ্গ ছবি এবং ফেসবুক মেসেঞ্জারে আদান-প্রদান হওয়া কথোপকথনের স্ক্রিনশট এলাকাবাসীর সামনে দেখান। এতে ঘটনাটিকে আরও বিশ্বাসযোগ্য বলে মনে করেন অনেকে।

এলাকাবাসী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তানিম এবং সদস্য শাখাওয়াত হোসেন জানান, শনিবার রাতে তরুণী এলাকায় আসার পর অভিযুক্ত জামাল উদ্দিন তার বাবার দোকানে অবস্থান করছিলেন। বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী খবর পেয়ে সেখানে যান এবং তরুণীর সঙ্গে কথা বলেন। তারা জানান, পরে পারিবারিকভাবে সমাধানের লক্ষ্যে তরুণীকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে খবর পেয়ে জামাল উদ্দিন বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং অজ্ঞাত স্থানে চলে যান। পরে পুলিশকে অবহিত করে তরুণীকে ওই বাড়িতেই রেখে এলাকাবাসী ফিরে আসেন।

শিবির–জামায়াত সম্পৃক্ততার অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জামাল উদ্দিন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বাবা আবুল কালাম স্থানীয় জামায়াতের নেতা। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম মেম্বার বলেন, “তিনি এলাকায় শিবির করেন কিনা তা নিশ্চিত না। তবে করে থাকলেও তা ফেনী শহরে হতে পারে।

শেষ পর্যন্ত আদালতে এফিডেভিটে বিয়ে ঘটনার বিষয়ে জামাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তার বাবা আবুল কালামের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।

তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোকলজ্জা ও চাপের মুখে আজ দুপুরে জামাল উদ্দিন ও তাসলিমা আক্তার তমা ফেনী আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন। যদিও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এলাকার একাধিক ব্যক্তি বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট