জাহিদ হাসান নয়ন মিয়া বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা প্রতিনিধি:
বীর শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের ডাকে সারা বাংলাদেশে ঘোষিত অবরোধ কর্মসূচি সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর (রবিবার) এর ডাকা এই কর্মসূচিতে থাকে দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ আসিফ চত্বর ও খুলনা রোড মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জুলাইয়ের যোদ্ধা, সাধারণ জনতা, শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বীর শহীদ ওসমান হাদি জাতির জন্য আত্মত্যাগ করেছেন। তাঁর হত্যার বিচার এখনো না হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে কোনো প্রকার সহিংসতা বা জনভোগান্তি সৃষ্টি না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
অবরোধ চলাকালীন সময় সাতক্ষীরায় যান চলাচল সীমিত থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে ছিল।স্থানীয়দের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের মাধ্যমে বীর শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে জনমত আরও জোরালো হলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬