মনোনয়ন জমা দিলেন পিরোজপুর ১ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
মোঃ আরিফুল ইসলাম (মিল্টন) জেলা প্রতিনিধি পিরোজপুর।
পিরোজপুর জেলা প্রশাসকের কাছে গিয়ে বিএনপি দলীয় মনোনয়নপত্র জমা দিলেন পিরোজপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
সোমবার (২৯ অক্টোবর)বিকাল ৪ঃ০০ টায় পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কে সাথে নিয়ে পিরোজপুর ১ আসনের (পিরোজপুর সদর -নাজিরপুর -জিয়ানগর)বিএনপি দলীয় প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়নপত্র জমা দেন।এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন কে এই প্রতিনিধি জিজ্ঞেস করলে তিনি বলেন পিরোজপুর ১ আসনের বিএনপি নেতা কর্মীকে সাথে নিয়ে সাধারণ ভোটারদের ধারে -ধারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান করব ।আমাকে দল ধানের শীষের প্রতীক দিয়েছেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার কাছে চির কৃতজ্ঞ । তিনি আরো বলেন পিরোজপুর ১ আসন আমার বিপক্ষ প্রার্থীকে জামাতের (আলহাজ্ব মাসুদ সাঈদী) কে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে উপহার দিব ইনশাল্লাহ।
পিরোজপুর জেলা বিএনপি'র আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান বলেন পিরোজপুর ১ আসন টি দীর্ঘ দিন যাবত বিএনপি দলীয় কোন প্রার্থী ছিল না, আসনে টিতে জোটের প্রার্থীদের সাথে আমাদের কাজ করতে হত এই প্রথম আমাদের পক্ষে বিএনপি দলীয় প্রার্থী দেয়ায় দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব কে পিরোজপুর জেলার বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন জেলা বিএনপির, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছা সেবক দল, জেলা কৃষক দল সহ সকল উপজেলা ইউনিয়ন ,ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পিরোজপুর ১ আসন বিজয় করার সর্বত্র চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সময় তার পাশে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬