ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে এ কে এম আনোয়ারুল ইসলাম, গণফোরাম থেকে মোঃ লতিফুল বারী (হামিম), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ সাঈদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শামসুল ইসলাম, জাতীয় পার্টি থেকে হাসমত মাহমুদ (তারেক)।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পিন্টু চন্দ্র বিশ্বশর্মা, মোঃ মামুন বিন আব্দুল মান্নান, হাসিনা খান চৌধুরী এবং ডাঃ এ, আর, খান।
এর মধ্যে ইয়াসের খান চৌধুরী ও ডাঃ এ, আর, খান সরাসরি ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরী’র সহধর্মিণী। তার মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬