1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শাজাহানপুরে চালককে কুপিয়ে মিশুক ছিনতাই রহস্য উদঘাটনসহ গ্রেপ্তার ২ মালামাল উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি

ভিডিও সংবাদ 👇👇

শাজাহানপুরে চালককে কুপিয়ে মিশুক ছিনতাই রহস্য উদঘাটনসহ গ্রেপ্তার ২ মালামাল উদ্ধার

‎মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

‎মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি

‎বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ একটি চাঞ্চল্যকর ছিনতাই ঘটনার রহস্য উদঘাটন করেছে। ছিনতাই হওয়া মিশুক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন জোড়া তালপুকুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মিশুক চালক মো: শাহজালাল বাবু (২৫), পিতা- মো: শাহজাহান আলী, প্রতিদিনের ন্যায় ভাড়া খাটিয়ে বনানী হতে নিজ বাড়ি ফেরার পথে জোড়া তালপুকুর নামক স্থানে পৌঁছালে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার গতিরোধ করে।

‎ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে চালক বাবুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর জখম করে। এরপর তার ব্যবহৃত একটি স্মার্টফোন, নগদ ৬০০-৭০০ টাকা এবং মিশুক গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনায় পরবর্তীতে শাজাহানপুর থানায় একটি মামলা (মামলা নং-২৮) দায়ের করা হয়। বগুড়া জেলা পুলিশ সুপার মো: শাহাদত হোসেন (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোস্তফা মঞ্জুর (পিপিএম)-এর দিকনির্দেশনায় শাজাহানপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।

‎অভিযানে পুলিশ ঘটনার সাথে সরাসরি জড়িত মূল অভিযুক্ত মো: আল-আমিনকে (২১) গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শোবার ঘর থেকে ভিকটিমের লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। আল-আমিন পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া ঘটনার সাথে জড়িত অপর এক কিশোর অপরাধী মো: হিফানুর রহমান তুষারকে (১৬) কাহালু থানার মালদহ এলাকা থেকে আটক করা হয়। মামলার অপর এক পলাতক আসামি মো: রাসেলকে (২০) গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মিশুক গাড়ির অংশবিশেষ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: ১. ভিকটিমের লুণ্ঠিত ০১টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ২. কাহালু থানার জামগ্রাম বাজারের ‘নুসাইব নুসাইবা ফার্নিচার’ দোকান থেকে চ্যাসিস ও ৩টি চাকা ব্যতীত মিশুক গাড়ির খণ্ডিত সকল অংশ। ‎৩. বগুড়া শহরের সূত্রাপুর এলাকা থেকে মিশুক গাড়ির ৪টি ব্যাটারি। ‎শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম জানায়, আসামিরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল আদালতের অনুমতি সাপেক্ষে মালিকের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট