শ্রীনগর এক্সপ্রেসওয়েতে ভোররাতে পিকআপের চাকা বিস্ফোরণে আহত ৯।
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
রোববার ভোররাতে মাওয়ামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,চলন্ত অবস্থায় হঠাৎ পিকআপটির একটি চাকা বিস্ফোরিত হয়।এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের ঢালে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিস।
আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, পিকআপটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল।
কুমিল্লার একটি মেলা শেষে ডেকোরেশন সামগ্রী, মালামাল ও জনবল নিয়ে ফেরার পথেহঠাৎ চাকা বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।আহতদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হওয়ায় সেখানে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার পর হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।কিছু সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্বস্তি ফিরেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬