1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আ/গু/নে পুড়ল দ্যা আটলান্টিক ক্রুজ- দগ্ধ নুর কামাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী অঞ্চলে নতুন রোগে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ আগামী উপজেলা নির্বাচনের জনাব শুকুর আলী সাহেবকে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেখতে চান দোয়ারা বাজার উপজেলা বাসী। তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ সম্পন্ন বাউল সংগীতে মাতোয়ারা ভক্তকূল পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। স্কুল ফিডিং শুভ উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত নাদেরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু শ্যামনগরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ব্যবসায়ীর জরিমানা ও খোলা বাজারে বিক্রি

ভিডিও সংবাদ 👇👇

আ/গু/নে পুড়ল দ্যা আটলান্টিক ক্রুজ- দগ্ধ নুর কামাল

এম কে হাসান বিশেষ প্রতিবেদক           
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

এম কে হাসান বিশেষ প্রতিবেদক           

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিন গামী একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ।

সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬-৩০ মিনিটের দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের দগ্ধ জাহাজের পরিছন্ন কর্মী নূর কামাল, নুর কামালের বাসা টেকনাফ দমদমিয়া বিজিবি চেকপোস্ট এলাকার বাসিন্দা। তিনি বলেন, প্রতিদিনের মতো পর্যটক পরিবহনের উদ্দেশ্যে সকালে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করা হয় ।

এদিকে ঘটনা স্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় অবস্থান করছিলেন। সেই সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আরও জানান, আগুন লাগার আগে জাহাজে কোনো পর্যটক ওঠেননি, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট