1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

পটুয়াখালী বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহাজাদা মিয়ার পুত্র ও বাউফল ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জাহেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।#

আজ সোমবার বিকেল তিনটায় বাউফল জামায়াত কার্যালয়ে তিনি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে জামায়াতের সঙ্গে আমৃত্যু কাজ করার অঙ্গীকার করেন।#

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাহেদ মাহমুদ বলেন, “আমি একজন মুসলমান এবং একটি রাজনৈতিক পরিবারের সন্তান। জনগণের জন্য কাজ করার দায়বদ্ধতা আমাদের রয়েছে। যে সংগঠনই করি না কেন, সেখানে ভালোবাসা, সহমর্মিতা ও সম্মান প্রত্যাশা করাটা অন্যায় নয়।#

ক্রন্দনরত কণ্ঠে বলেন, “আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে রাজপথে নামিয়ে স্লোগান শিখিয়েছেন। তার সততা আমি কাছ থেকে দেখেছি। আমি কখনো কারো সঙ্গে আপস করিনি। তারপরও বারবার অপমান, গ্লানি ও লাঞ্ছনার শিকার হয়েছি।”#

তিনি আরও বলেন, “যদি ভাইয়ের হাতে ভাইয়ের অপমান সহ্য করতে হয়, তাহলে সেই রাজনীতি করা সম্ভব নয়। আমি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি। কিন্তু আজ সেই আদর্শ যেন কোমায় চলে গেছে।”#

ড. শফিকুল ইসলাম মাসুদের প্রসঙ্গে তিনি বলেন, “বাউফলের সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদ সাহেবের ধৈর্য ও মানবিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমার বাবা-মা অসুস্থ থাকাকালে তিনি নিয়মিত খোঁজ নিয়েছেন—যা আমি নিজের দলের কাছ থেকে আশা করেছিলাম।”#

জাহেদ মাহমুদ বলেন, “আজ থেকে আমার রাজনৈতিক অভিভাবক হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে ড. শফিকুল ইসলাম মাসুদকে কবুল করে নিলাম। তার প্রতিটি ভালো কাজে জান ও মাল দিয়ে পাশে থাকবো। আমার কোনো ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করে ভাইয়ের মতো পথ দেখাবেন।”#

অনুষ্ঠানে বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আধুনিক, স্মার্ট ও মডেল বাউফল গড়তে আমরা জাহেদ ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ইসলামের বিজয়ের লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আল্লাহ তায়ালা কবুল করুন—আমিন।”#

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতা হেলাল উদ্দিন মুন্সীসহ জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট