1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা প্রতিনিধি:

মাগুরা-২ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহাদ ও শহীদ সুমনের মা উপস্থিত থেকে প্রতীকীভাবে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াজ্জেম হোসেন বলেন,
“আমি সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। মাগুরা-২ আসনের মানুষের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি সাবেক স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জুলাই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়াকে তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাগুরা-২ আসনে মোয়াজ্জেম হোসেনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ এবারের নির্বাচনী মাঠে নতুন গতি ও ভিন্ন মাত্রা যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট