1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে শান্তিপূর্ণ পরিবেশে বিএনপি প্রার্থীদের মনোনয়ন দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে শান্তিপূর্ণ পরিবেশে বিএনপি প্রার্থীদের মনোনয়ন দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মাদারীপুরে শান্তিপূর্ণ পরিবেশে বিএনপি প্রার্থীদের মনোনয়ন দাখিল

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মাদারীপুরে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সোমবার(২৯ ডিসেম্বর ) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী জাহান্দার আলী জাহান আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্রের স্বার্থেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে একই দিনে মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রশাসক কার্যালয়ের পরিবেশ ছিল প্রাণবন্ত। মনোনয়ন দাখিল শেষে তিনি জনগণের দোয়া ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ মানুষ তার পাশে থাকবে বলে তিনি আশাবাদী।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একাধিক প্রার্থীর আগমনে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নির্বাচনী আবহ বিরাজ করে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট