1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের স্থান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বো মা তৈরির সামগ্রী উ দ্ধা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন ফেনীর মহিপাল ফ্লাইওভারের পাশে সড়ক দু/র্ঘট/না: পরিচয়হীন পথচারীর জীবন-মৃ,/ত্যু/র লড়াই কালবৈশাখী ও শিলা বৃষ্টি ঝড়ে লণ্ডভণ্ড কৃষিতে ব্যাপক ক্ষতি। বগুড়ায় র‌্যাবের পৃথক অ/ভি/যা/নে ২ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উ/দ্ধা/র। দাগনভূঁঞায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ দোয়ারাবাজারে ৮বছরের শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দাবি। গভীরভাবে শোকাহত।। নওগাঁর পত্নীতলার মধইল বাজারে মন্ডল মার্কেটে অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের স্থান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বো মা তৈরির সামগ্রী উ দ্ধা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের স্থান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী) :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিলানী মোড় বাঁধ এলাকায় দুর্বৃত্তদের পরীক্ষামূলক ককটেল বিস্ফোরণের স্থান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব সূত্র জানায়, ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫, সিপিসি-১ রাজশাহীর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিণ পাশে একটি আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি সাদা রঙের পলিথিনে সংরক্ষিত সাদা, কালো ও লালচে রঙের মোট দুই দশমিক এক পাঁচ শূন্য কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ। এছাড়া একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাটা, তিনটি লাল রঙের কসটেপ এবং তেরটি জর্দার কৌটা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক পলিথিন ব্যাগগুলো তল্লাশি করে এসব বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট