1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গুরুতর নির্যাতনের শিকার মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

গুরুতর নির্যাতনের শিকার মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

গুরুতর নির্যাতনের শিকার মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা!

-মিয়া মোহাম্মদ আছকির উদ্দিন,ষ্টাফ রিপোর্টার, নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত মাধবপুর মডেল প্রেসক্লাব—যা ২০২২ সাল থেকে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কাজ করে আসছিল—বর্তমানে চরম নির্যাতন, অবহেলা ও বৈষম্যের শিকার বলে অভিযোগ উঠেছে। একের পর এক হামলা, মামলা ও প্রশাসনিক হয়রানির কারণে ক্লাবটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
ক্লাবটির বর্তমান সভাপতি, এশিয়ান টেলিভিশনের একজন সাংবাদিক আজিজুর রহমান জয়, বর্তমানে কারাবন্দি রয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক ফারাসউদ্দিন—দৈনিক স্বাধীন সংবাদ ও হবিগঞ্জের বানী প্রতিনিধি—কে মাধবপুর থানা পুলিশ রাতভর থানায় আটকে রেখে হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সহ-সভাপতি ফোরকানুদ্দিন রোমান (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন, মাধবপুর প্রতিনিধি)–কে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারও চালানো হচ্ছে।
এদিকে উপজেলার মোড়কেন্দ্রিক প্রেসক্লাবের সাংবাদিকরাও একইভাবে চরম নির্যাতন, অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন।বারবার লিখিত অভিযোগ, তথ্য অধিকার আইনের আওতায় আবেদন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, একটি নির্দিষ্ট মতাদর্শের সাংবাদিকদের বাদ দিয়ে অন্যদের কোনো সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয় না। অথচ এই ক্লাবের অধিকাংশ সাংবাদিকই জুলাই আন্দোলনে বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করেছিলেন, যা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত।
বর্তমানে কলমযোদ্ধারা এক গভীর সংকটকাল অতিক্রম করছেন। এমন পরিস্থিতিতে সাংবাদিক নির্যাতনের অবসান, মিথ্যা মামলা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় হবিগঞ্জ–৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।
ক্লাবটির সহ-সভাপতি ফোরকান উদ্দিন বলেন,সাংবাদিকরা যদি এই রকম হামলা-মামলা ও বৈষম্যের শিকার হয় এবার বুঝেন সাধারন মানুষের কী অবস্থা।আমরা এসবের বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করছি।
স্থানীয় সাংবাদিক সমাজের মতে,
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট