
টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৯ টা ৫০ এর দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।
লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাফর আলম জানান, হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করছে। পাশাপাশি আমারও লোকজনকে ছড়িয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এরমধ্য ২৫-৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এখনো আগুন নেভানোর যায়নি।
ক্যাম্পের বাসিন্দা ইমান হোছেন জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের অনেক তীব্রতা। কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ নিয়ে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে ও ২৬ ডিসেম্বর ভোরে উখিয়ার পৃথক দুটি ক্যাম্পে ( নিবন্ধিত শরণার্থী ক্যাম্প ও ক্যাম্প-৪) অগ্নিকান্ডের ঘটনায় একটি হাসপাতাল সহ ৪৫ টি ঘর পুড়ে যায়।