1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাইয়ে আধুনিক বিডিএস ভূমি রেকর্ড জরিপ শুরু সতর্কবার্তা ও করণীয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

ধামরাইয়ে আধুনিক বিডিএস ভূমি রেকর্ড জরিপ শুরু সতর্কবার্তা ও করণীয়

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলার ধামরাই উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) এর আওতায় ভূমি রেকর্ড ও সরজমিনে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। আধুনিক এই পদ্ধতিতে বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় প্লট ভিত্তিক (Plot by Plot) জরিপ কাজ পরিচালনা করা হচ্ছে।

এ উপলক্ষে ধামরাইয়ের সর্বসাধারণ ও জমির মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি এই উদ্যোগকে সফল করতে এবং নিজের জমির সঠিক রেকর্ড নিশ্চিত করতে মালিকদের নিচের বিষয়গুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে:

১. জমির সীমানা নির্ধারণ: বিডিএস জরিপ চলাকালীন ভুল এড়াতে প্রত্যেক জমির মালিককে তাদের নিজ নিজ ভূমির সীমানা আগেভাগেই চিহ্নিত করে রাখতে বলা হয়েছে।

২. প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ: জরিপ কর্মকর্তাদের তথ্য প্রদানের সুবিধার্থে জমির মূল দলিল, নামজারি (মিউটেশন) খতিয়ান, ডিসিআর এবং পূর্ববর্তী সকল রেকর্ডের কপি নিজের কাছে প্রস্তুত রাখতে হবে।

৩. সরজমিনে উপস্থিতি: জরিপ চলাকালীন মালিক বা তার বৈধ প্রতিনিধির সরজমিনে উপস্থিত থাকা আবশ্যক, যাতে সীমানা ও মালিকানা সংক্রান্ত কোনো ভুল না হয়।

কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ডিজিটাল জরিপ সম্পন্ন হলে জমি সংক্রান্ত জটিলতা ও মামলা-মোকদ্দমা অনেকাংশেই কমে আসবে। তাই নির্ভুল রেকর্ড তৈরিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট