
মোঃমামুন মোড়ল নরসিংদী জেলা পতিনিধি
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে মাধবদী উপজেলার নোয়াপাড়া এলাকায় এ হ*ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নি*হত জাহিদুল ইসলাম পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও ছাত্রদলের একজন কর্মী ছিলেন।নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শী চালক আশরাফুল ইসলাম জানান, সোমবার রাতে জাহিদুল চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন।এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে জরুরি প্রয়োজনে মাধবদী আসতে বলা হলে তিনি চালক আশরাফুলকে সঙ্গে নিয়ে সেখানে রওনা হন।তারা মাধবদীর নোয়াপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাধবদী থানা পুলিশ জানায়, নিহতের বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাতের একটি বড় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।