1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অ ভি যানে ই য়া বা সহ একজন মা দ ক ব্যবসায়ী আ ট ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অ ভি যানে ই য়া বা সহ একজন মা দ ক ব্যবসায়ী আ ট ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অ ভি যানে ই য়া বা সহ একজন মা দ ক ব্যবসায়ী আ ট ক

আতিকুর রহমান,
উপজেলা প্রতিনিধি
আলীকদম, বান্দরবান।

পার্বত্য বান্দরবানের আলীকদম এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আলীকদম সেনা জোন কর্তৃক একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১.৪৪ ঘটিকায় আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে আনুমানিক ০৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আলীকদম সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ আমতলী মধ্য পাড়া এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-১০৬২১ ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে একটি টহল দলের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে আনুমানিক ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ মোঃ ফোরকান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩,০০০×৩০০=৯,০০,০০০.০০ (নয় লক্ষ টাকা মাত্র) টাকা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে আজ ১৬:৪৫ ঘটিকায় উদ্ধারকৃত ইয়াবাসহ আলীকদম থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নিশাত বরুয়ার নিকট হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তির পরিচয়ঃ মোঃ ফোরকান (৫২), পিতাঃ ছুলতান আহমেদ, ঠিকানাঃ আমতলী মধ্য পাড়া, ইউনিয়নঃ আলীকদম সদর, ওয়ার্ড: ০৫ নং, থানাঃ আলীকদম, জেলাঃ বান্দরবান।

পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই ধরনের তৎপরতায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে।

আলীকদম সেনা জোন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট