বিশেষ প্রতিবেদন
কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রথম দিনে কক্সবাজার শহরতলির লিংকরোড এলাকায় উম্মে হাবিবা (রা.) বালিকা দাখিল মাদরাসায় কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি এবং মশরাফিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উম্মে হাবিবা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু সুলতান, সহকারী সুপার মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, মাস্টার হাবিবুর রহমান, মাওলানা শাহরুখ হোসেন, মাস্টার রিয়াজ উদ্দিন ও শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, রতন দাশ, নুর মোহাম্মদ, হামিদ উল্লাহ, সিরাজুল ইসলাম ও মুহাম্মদ হেলাল উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬