ফাহিম খান, ত্রিশাল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
দলীয় মনোনীত প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন: ডা. মাহবুবুর রহমান লিটন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসাদুজ্জামান সোহেল: বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা ইব্রাহীম খলিলউল্লা: ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস। হাফেজ আব্দুল কদ্দুস শিকদার: খেলাফত মজলিস।জহিরুল ইসলাম: জাতীয় পার্টি। দলীয় প্রার্থীর পাশাপাশি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৩ জন। তারা হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদত, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত প্রার্থী ভিক্ষুক মনসুর ফকির।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে। ত্রিশালের এই আসনটিতে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও সাধারণ প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনকে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬